শিশু কল্যাণ তহবিল কেলেঙ্কারির অভিযোগে ডাচ সরকারের পদত্যাগ - The News Lion

শিশু কল্যাণ তহবিল কেলেঙ্কারির অভিযোগে ডাচ সরকারের পদত্যাগ




আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। শিশু কল্যাণ তহবিলের টাকা নেয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার যে ভুল অভিযোগ আনা হয়েছিল, সেই কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার।   প্রধানমন্ত্রী রুট মন্ত্রিসভার পদত্যাগপত্র দেশটির রাজার কাছে জমা দিয়েছেন। 


শুক্রবার বিবিসির খবরে দেশটির সরকারের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানা গেছে।   নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে গতকাল হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুটে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন।  


বিবিসির খবরে বলা হয়, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেয়ার ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনেন নেদারল্যান্ডসের কর কর্মকর্তারা। সেসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফলে বহু পরিবার নিদারুণ আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে যায়। বহু পরিবারকে তাদের ঘর হারাতে হয়, এমনকি বিবাহ বিচ্ছেদের মত ঘটনাও ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.